করোনাভাইরাস নিয়ে সংকটের কারণে সাত দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করা হয়েছে। ৩০ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’ লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে।
×
