শর্তসাপেক্ষে খাবার হোটেল খোলা রাখার অনুমতি ডিএমপির

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:৩৭ এএম

বিশ্বজুড়ে মহামারী রূপে দেখা দেওয়া করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীসহ সারা দেশে গণপরিবহন বন্ধসহ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে সাধারণ মানুষের সুবিধার্থে সুপারশপ, কাঁচাবাজার, মুদি দোকান ও ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এসবের পাশাপাশি শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিশ রিলেশনস বিভাগ) মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘খাবারের হোটেল খোলা রাখা যাবে তবে সেখানে বসে খাওয়া যাবে না। কেউ চাইলে খাবার কিনে নিয়ে বাসায় গিয়ে খেতে পারবে। এছাড়া হোটেল থেকে বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ থাকছে না।’

পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন দ্ুের্ভাগে না পড়ে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল মালিকরা খাবার তৈরি থেকে শুরু করে বিক্রি করার পুরো প্রক্রিয়া যথাযথ সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে করছেন কি না তা তদারকি করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত