ঢাকা থেকে পটুয়াখালীতে আসায় সুপারভাইজার, মাস্টার ও ৩৬ স্টাফসহ ‘সুন্দরবন ১৪’ লঞ্চকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালী লঞ্চঘাট থেকে পূর্ব পাশে মাঝনদীতে লঞ্চটির বর্তমান অবস্থান। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
অমিত রায় জানান, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রাতে লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাটসংলগ্ন মাঝনদীতে নোঙর করা লঞ্চটি দেখতে পেয়ে ট্রলারযোগে সেখানে তারা যান। পরে লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে ঢাকা সদরঘাট থেকে ফেরার বিষয়টি নিশ্চিত হয়ে স্টাফদের লঞ্চেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেওয়া হয়।
