টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী ব্যাটসম্যানদের তালিকা করলে ক্রিস গেইলের নাম থাকবে খুব সংক্ষিপ্ত তালিকাতে। আসবে ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের নাম। সুরেশ রায়না কি এই তালিকায় থাকবেন?
অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা তিন কার্যকরী পাওয়ার প্লে ব্যাটারের তালিকায় করেছেন। যেখানে গেইল, কোহলি না থাকলেও আছেন সুরেশ রায়না। হগের তালিকায় থাকায় অন্য দুজন হলেন- ডেভিড ওয়ার্নার ও জস বাটলার।
কাকে কোন স্থানে রাখছেন ৪৯ বছর বয়সী হগ? কারণ ব্যাখ্যা করে হগ বলছেন, ‘সবার উপরে থাকবে ডেভিড ওয়ার্নার। অফসাইডে দারুণ শক্তিশালী ব্যাটসম্যান ও। রানিং বিটুইন দ্য উইকেটও বেশ ভালো।’
রায়না প্রসঙ্গে বলতে গিয়ে হগের ব্যাখ্যা, ‘সিএসকে-র (চেন্নাই সুপার কিংস) হয়ে রায়না যে ভাবে খেলে তা মুগ্ধ করার মতোই। খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাট করতে নামে রায়না। ব্যাট করার সময়ে নির্দিষ্ট কয়েকজন বোলারকে রায়না টার্গেট করে। স্ট্রাইক রোটেট করতে পারে। ওকে আমি দুই নম্বরে রাখছি।’ অর্থাৎ বাটলার থাকছেন তিন নম্বরে।
