‘নেশার টাকা না পেয়ে মাকে খুন’

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:৪৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা। তার নাম সুরাইয়া আক্তার (৪৫)। মাদকাসক্ত ছেলে সজীবকে (১৭) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, মাদকের টাকা না দেওয়ায় সজীব তার মাকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মাদকাসক্ত ছেলে সজীবকে আটক করা হয়েছে। মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রানা শেখ জানান, সুরাইয়ার স্বামী মৃত বিল্লাল হাওলাদার। ছেলে সজীবকে নিয়ে মীরহাজিরবাগ চৌরাস্তা এলাকায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত