তথ্যমন্ত্রীর পক্ষে পিপিই বিতরণ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০২:৪৫ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসক, মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনিক ও স্বেচ্ছাসেবীদের জন্য তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদের উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের মাঝে এসব পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুর রহমানের সহায়তায় ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন খাঁন স্বপনের তত্ত্বাবধানে এসব পিপিই রাঙ্গুনিয়ায় বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত