করোনা থেকে সেরে উঠলেন ট্রুডোর স্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১১:৫৪ এএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি জর্জি ট্রুডো নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কভিড-১৯ থেকে সেরে উঠেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোফি লিখেছেন, ‘আগের থেকে অনেক ভালো আছি। চিকিৎসকেরা বলেছেন আমি ঝুঁকিমুক্ত।’

ট্রুডোর অফিস থেকে ১২ মার্চ জানানো হয়, লন্ডন থেকে ফেরার পর সোফি জর্জি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার করোনাভাইরাস ধরা পড়ে।

তখন থেকে প্রধানমন্ত্রী এবং তার গোটা পরিবার সঙ্গনিরোধ অবস্থায় জীবনযাপন শুরু করেন। ট্রুডো  এবং তিন সন্তানের অবশ্য কোনো লক্ষণ দেখা দেয়নি।

জাস্টিন ট্রুডো প্রতিদিন তার বাসভবনের সামনে থেকে সংবাদ সম্মেলন করছেন। গত শনিবার তিনি জানান, তার স্ত্রী ভালো আছেন।

কানাডায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৬ জন মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৪৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত