অনলাইনে মিউজিক ফেস্ট: করোনা মোকাবিলায় ৭ লাখ ডলার সংগ্রহ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১০:৪৩ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় অনলাইনে গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করে স্প্যানিশ লীগ। এতে প্রায় সাত লাখ ডলার অর্থ সহায়তা উঠে বলে জানা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার খেলোয়াড় ও সংগীত তারকাদের সহায়তায় এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

এর সঙ্গে জড়িত ছিলেন ফুটবল তারকা বার্সেলোনার জেরার্ড পিকে এবং রিয়েল মাদ্রিদের সার্জিও রামোস। তাদের সঙ্গে ছিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। এ ছাড়া সংগীত তারকা আইতানা, বেরেত, লুইস ফনসি এবং অভিনেত্রী ডানা পাওলা, চীনা পিয়ানিস্ট ল্যাং ল্যাংসহ বেশ কয়েকটি মিউজিক ব্যান্ড এতে অংশ নেন।

এদিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছে ৩১ হাজার ৭৩৪  জন মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত