এসিল্যান্ডকে হুমকি দেওয়া ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১২:৩৫ এএম

যশোরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে জাফর আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তাকে  গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির উত্তর বিভাগের একটি টিম।

ডিবির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহজাহান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার সকালে যাত্রাবাড়ী এলাকা থেকে জাফরকে গ্রেপ্তার করে যশোর মনিরামপুর থানা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। পেশায় ব্যাংক কর্মকর্তা জাফর আজমেদ শনির আখড়া ডাচ-বাংলা ব্যাংকের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা রয়েছে।’

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এসিল্যান্ড সাইয়েমা হাসান একাধিক বয়স্ক ব্যক্তিকে বাইরে অবস্থানের অপরাধে কান ধরাতে বাধ্য করেছিলেন। সেই সঙ্গে তাদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তাকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত