সবাইকে ঘরে থাকার আহ্বান সাঈদ খোকনের

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:৩১ এএম

করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রবিবার বিকেলে নগর ভবনের সামনে ছিন্নমূল খেটেখাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এ আহ্বান জানান তিনি। মাসব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল গতকাল।

সাঈদ খোকন বলেন, আমি নির্বাচিত মেয়র হিসেবে আহ্বান করব সবাই যেন ঘরে থাকেন। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিটি করপোরেশন আপনাদের পাশে আছে। আমিও আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যায় আমাকে আপনারা পাবেন। দয়া করে ঘরে থাকুন। তিনি বলেন, আমরা ৫০ হাজার পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত