জাপানি কমেডিয়ানের প্রাণ কেড়ে নিলো করোনা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:২৯ এএম

জাপানের বর্ষীয়ান কমেডিয়ান কেন শিমুরা করোনা আক্রান্ত হয়ে টোকিওতে মারা গেছেন। রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৭০ বছর। খবর জাপান টাইমস।

শিমুরা রক এন রোল ব্যান্ডের সদস্য ছিলেন একসময়। যুক্ত ছিলেন কমেডি দল ড্রিফটারের সঙ্গে। ১৯৭০ ও ৮০ এর দশকে তিনি  জাপানের ঘরে ঘরে পরিচিত পান।

২০ মার্চ জ্বর ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন কেন শিমুরা। ২৩ মার্চ করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

জাপানের বিনোদন জগতে শিমুরা হলেন প্রথম ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

টোকিও’র হিগাশিমোরায়ামে ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শিমুরা, তার প্রকৃত নাম ইয়াসুনরি শিমুরা। ১৯৭৪ সালে পড়াশোনা শেষ করে তিনি ড্রিফটারে যোগ দেন। দলের সঙ্গে নিয়মিত টিভি শো ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাপানের ইতিহাসে সবচেয়ে সফল কমেডি দলটির সদস্য হয়ে পরিচিত পান শিমুরা। যার মূলে ছিল সহজে বোঝা যায় এমন রসিকতা ও প্যারোডি।

বয়স হলেও অভিনয় থামাননি শিমুরা। মৃত্যুর আগেও টিভির জন্য কাজ করেছেন। টিভিতে কিছু অনুষ্ঠান এখনো চলমান। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা।

বাংলাদেশে অনলাইনভিত্তিক একটি গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে। সেই সূত্রে তিনি এই দেশে 'ক্যাইশা' নামে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত