বেতন কাটছে ইংল্যান্ড ক্রিকেটারদেরও!

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০১:৫৫ এএম

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের খেলাধুলা। এরই মধ্যে খেলোয়াড়দের বেতন কাটতে শুরু করেছে অনেক ফুটবল ক্লাব। এবার তাতে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট দলও। এক রিপোর্টে বলা হয়েছে ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কাটার চিন্তাভাবনা করছে ইসিবি।  ইংল্যান্ড দলের শ্রীলঙ্কা সফর প্রস্তুতি ম্যাচ চলার সময়ই স্থগিত হলে দেশে ফিরে যান ক্রিকেটাররা। বোর্ড ঘোষণা করেছে মে মাস পর্যন্ত দেশটিতে সব ধরনের ক্রিকেট বন্ধ। ইসিবির এক কর্মকর্তা লন্ডন টাইমসকে জানিয়েছেন, ‘খেলাটি কীভাবে বাঁচিয়ে রাখা যায় সে বিষয়ে ভাবছি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে। আমরা বিশ্বাস করি খেলোয়াড়রা বিষয়টি বুঝতে পারবে।’ ইংল্যান্ড ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে ১০ জন টেস্ট এবং ১২ জন সাদা বলের খেলোয়াড় রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে জো রুট, বেন স্টোকস এবং জস বাটলার তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন। তাদের বেতন থেকে ২ লাখ পাউন্ড কাটা হতে পারে তিন মাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত