কলকাতার টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ হাজরার জন্যে। এবার শোনা যাচ্ছে ঐন্দ্রিলা বিয়ে করে ফেলেছেন। এমন খবরের ভিত্তিও রয়েছে, কারণ পরনে শাড়ি, হাতে শাঁখা-পলা, কপালে সিঁদুর জ্বলজ্বল করছে ঐন্দ্রিলার! প্রশ্ন উঠেছে কাকে বিয়ে করলেন তিনি?
৩১ মার্চ ঐন্দ্রিলা সেনের জন্মদিন । এর আগে এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা দুঃখ করে জানিয়েছিলেন, ৩১ জন্মদিন হওয়ায় উপহার পান না কারওর থেকে! কারওর মাসের শেষ। সবার পকেট ফাঁকা। লকডাউনের জেরে রাস্তাঘাট, দোকানপাট বন্ধ থাকায় বাড়িতে থাকতে হচ্ছে তাকেও। ফলে, সবাই মিলে যে জমিয়ে পার্টি করবেন সেটাও হওয়ার জো নেই। এদিকে দু’দিন আগে ফেসবুকে শেয়ার হওয়া একটি ভিডিও চোখ ছানাবড়া করেছে ভক্তদের। বাড়ির দুই পোষ্য কুকুরকে নিয়ে বেদম নাচছেন অভিনেত্রী। কিন্তু এ কী? শাড়ি, হাতে শাঁখা-পলা, কপালে সিঁদুর জ্বলজ্বল করছে ঐন্দ্রিলার! কাকে বিয়ে করলেন তিনি? কবেই বা হল বিয়ে?
এই মুহূর্তে তার হাতে নতুন কোনো ধারাবাহিকের কাজ নেই। শুটও বন্ধ করোনা ভাইরাসের কারণে। ফলে, ঐন্দ্রিলা মেকআপ নিয়ে আছেন এমনটাও বলা যাবে না। বাড়িতেই তার পরনে ঢাকাই শাড়ি। কপালে সিঁদুর সিঁদুর টিপ। সিঁথিতে জ্বলছে সিঁদুর। হাতে শাঁখা-পলা সোনার চুড়ি। এই সাজেই ঐন্দ্রিলা নাচছেন তার পোষা কুকুরের সঙ্গে!
এরপরেই যে কোটি টাকার প্রশ্ন ঠোঁটের ডগায় উসখুস করছে তা হচ্ছে, কাকে বিয়ে করলেন ঐন্দ্রিলা? অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়! না দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরাকে? অঙ্কুশের ইনস্টাগ্রাম স্ট্যাটাস বলছে, তিনি আগেভাগেই শুভ জন্মদিন জানিয়েছেন ঐন্দ্রিলাকে। এবং যে অন্তরঙ্গ ছবি তিনি পোস্ট করেছেন তার ফলে পাল্লা ভারী অঙ্কুশেরই। আর ‘ফাগুন বউ’ অভিনেতা বিক্রম এখনো পর্যন্ত কোনো শুভেচ্ছা জানাননি ঐন্দ্রিলাকে। কিন্তু সত্যিই কি তাই? আসল রহস্য একমাত্র ফাঁস করতে পারেন অভিনেত্রী নিজেই। কিন্তু তিনি মুখে কুলুপ এঁটে বসে আছেন।
