পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:৫২ পিএম

সহকারী প্রধান শিক্ষক

ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা

প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন-১৩ : কোন ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত?

উত্তর : জয় বাংলা ধ্বনি।

প্রশ্ন-১৪ : মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে ছিলেন?

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-১৫ : বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর : ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

প্রশ্ন-১৬ : বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল?

উত্তর : পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর সদস্যরা।

প্রশ্ন-১৭ : মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?

উত্তর : ৩টি।

প্রশ্ন-১৮: আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল?

উত্তর : ৪৯ বছর আগে।

প্রশ্ন-১৯ : কত তারিখে যৌথবাহিনী গঠন করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর।

প্রশ্ন-২০ : অপারেশন সার্চলাইট কী?

উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের ওপর যে আক্রমণ করেছিল তার নাম অপারেশন সার্চলাইট।

প্রশ্ন-২১ : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর : মুহাম্মদ আতাউল গণি ওসমানি।

প্রশ্ন-২২ : বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়?

উত্তর : দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে।

প্রশ্ন-২৩ : মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন?

উত্তর : মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনার জন্য।

প্রশ্ন-২৪ : মুক্তিযুদ্ধের প্রিয় সেøাগান কী ছিল?

উত্তর : জয় বাংলা।

প্রশ্ন-২৫ : বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন?

উত্তর : এদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে।

প্রশ্ন-২৬ : স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কবে আমাদের মধ্যে ফিরে আসেন?

উত্তর : ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

প্রশ্ন-২৭ : ২৫ মার্চ রাতকে কালোরাত বলা হয় কেন?

উত্তর : নির্বিচারে বাঙালিদের হত্যা করার জন্য ২৫ মার্চ রাতকে কালোরাত বলা হয়।

প্রশ্ন-২৮ : গেরিলা বাহিনী গঠিত হয়েছিল কেন?

উত্তর : মুখোমুখি যুদ্ধ করার জন্য।

প্রশ্ন-২৯ : মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকার আগারগাঁও-এ।

প্রশ্ন-৩০ : পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?

উত্তর : ঢাকার রেসকোর্স ময়দানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত