পুঁজিবাজার বন্ধের সময়ও বাড়ছে

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার আরও এক সপ্তাহ সাধারণ ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে আগামী ১১ এপ্রিল পর্যন্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে দেশের পুঁজিবাজারও আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে বলে স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে। যদিও এ সময়ে সীমিত আকারে ব্যাংকগুলোর কার্যক্রম চালু থাকবে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার আরও এক সপ্তাহ সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে। আমরাও ওই সময় পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। যদিও সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকছে।  আমরা বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে লেনদেন বন্ধের সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত