দুস্থদের পাশে জাহানারা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:০৮ এএম

করোনাভাইরাসের এই কঠিন সময়ে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের পড়তে হচ্ছে মহাবিপাকে। তাদের দুরবস্থার বিষয়টি উপলব্ধি করেছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম। এই তারকা পেসার নিজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সামর্থ্য অনুসারে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ফেইসবুকে নিজের স্বীকৃত পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহানারা। সেখানে দেখা গেছে, অসহায় মানুষদের মধ্যে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করছেন তিনি। সেই সঙ্গে ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী, যতটুকু সম্ভব হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত