বাড়িতে বসে অফিসের কাজ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১১:০৫ পিএম

করোনা পরিস্থিতিতে অনেবেই অফিস করছেন বাসায় বসে। বাসায় থাকা মানেই অফিসের কাজ কম করা বা ফাঁকি দেওয়া এমন নয়। পরিবারের সঙ্গে থাকা যাচ্ছে এটা সত্যি, তবে অফিস এবং বাসা দুই জায়গার ভারসাম্য রেখেই কাজ করতে হবে।

 বাড়িতে কাজ বলে যাতায়াতের সময়টুকু বেঁচেছে। এ সময়টুকু কাজে লাগাতে সংসারের দরকারি কিছু কাজ এগিয়ে রাখতে পারেন।

দিনটিকে কয়েক ভাগে ভাগ করুন। অফিসের কাজের সময়টুকু বাকি রেখে কোন কাজ কখন করলে সুবিধা হবে তা ঠিক করে নিন।

 একসঙ্গে অফিস বা বাসার কাজ করবেন না। বাসার কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করুন। আর অফিসের কাজের জন্য বরাদ্দ সময়টুকুতে বাসার অন্য কাজ ধরবেন না।

 যেকোনো কাজের জন্য একটি নির্দিষ্ট সময়ের ফ্রেম করে নিন। চেষ্টা করুন সে সময়ের মধ্যেই কাজ শেষ করতে। এতে কাজকে বাড়তি বোঝা মনে হবে না।

এ সময় বাড়িতে গৃহপরিচারিকারা আসছেন না। তাই সংসারে সবাই মিলে কাজ ভাগ করে নিন। একজনের ওপর পুরোটা না চাপিয়ে ছোট ছোট কাজ যেমনÑ বোতলে পানি ভরা, ঘর ঝাড়– দেওয়া, কাপড় ভাঁজ করা ইত্যাদি সবাই মিলে করা যায়।

বাড়িতে আছেন বলে খাওয়াদাওয়া বা পারিবারিক কোনো কাজে অনেকটা সময় ব্যয় করা যাবে না। এতে অফিসের কাজে ব্যাঘাত হতে পারে। চেষ্টা করুন সারা দিনের অফিস শেষে সন্ধ্যায় বা রাতে খাবার টেবিলে বসে সবাই মিলে আড্ডা দিতে।

পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো আনন্দদায়ক করতে নতুন খাবার রান্না, একসঙ্গে সবাই বসে সিনেমা দেখা যেতে পারে। সময় কাটাতে বই পড়ুন।

অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে সাবান দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন। ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত