মাস্ক, স্যানিটাইজার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:২২ এএম

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার আগেই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। ফলে দেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি করতে পারবেন উৎপাদনকারীরা। গতকাল এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ দেশে উৎপাদিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর নিধেষাজ্ঞা জারি করেছিল সংস্থাটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশী গতকাল দেশ রূপান্তরকে জানান, বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণায়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত