সুদ মওকুফ ও ভ্যাট প্রত্যাহার চায় বিটিএমএ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:২৪ এএম

স্থানীয় স্পিনিং, উইভিং ও ডায়িং ফিনিশিং মিলগুলোকে করোনাভাইরাসজনিত সৃষ্ট পরিস্থিতি উত্তরণে আগামী জুন পর্যন্ত যেকোনো ধরনের সুতা ও কাপড়ের ওপর ধার্যকৃত ভ্যাট প্রত্যাহার চায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এছাড়া ৬ মাসের বিদ্যমান ঋণের সুদও মওকুফের আবেদন করেছে। গতকাল বৃহস্পতিবার বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত একটি চিঠি অর্থ মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছে। গতকাল এ বিষয়ে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত