ঢামেকে আইসোলেশন ওয়ার্ডে মৃত দুজন করোনা সংক্রমিত নয়

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০১:৩৯ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হওয়া দুই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন না বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, গত সোমবার একজন ও মঙ্গলবার অন্যজন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে একজন ও বুধবার ভোরে অন্যজনের মৃত্যু হয়। তাদের করোনায় সংক্রমিত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে বুধবার তাদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। আইইডিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে। তিনি জানান, তাদের দুজনেরই নানা ধরনের রোগ ছিল। গতকাল তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত