রিয়াল কিংবদন্তি বেনিতোর প্রয়াণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৮:৫৫ এএম

রিয়াল মাদ্রিদের এক সময়ের তারকা ফুটবলার গোয়ো বেনিতো আর নেই। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান স্প্যানিশ এই ফুটবল তারকা।

মৃত্যুকালে বেনিতোর বয়স হয়েছিল ৭৩। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন রিয়ালের এক কালের দাপুটে এই সেন্টার-ব্যাক।

স্প্যানিয়ার্ড বেনিতোর ফুটবলে হাতেখরি রিয়ালের যুব একাডেমিতে। এরপর তিনি জায়গা করে নেন মাদ্রিদের ক্লাবটির মূল দলে।

গোঁফওয়ালা এই ডিফেন্ডার ১৩ মৌসুমে শীর্ষ দলের হয়ে খেলেন ৪২০টি ম্যাচ। সাতবার জেতেন লা লিগা, পাঁচবার জেতেন কোপা ডেল রে। এরমধ্যে ১৯৭৪-৭৫ ও ১৯৭৯-৮০ মৌসুমে জেতেন ডাবল।

তবে ১৯৮১ ইউরোপিয়ান কাপের ফাইনালে দল হারায় হতাশায় ভুগছিলেন বেনিতো। পরের মৌসুমে কোপা দেল রে জিতে অবসর নেন তিনি।

স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবলেও খেলেছেন বেনিতো। জাতীয় দলের জার্সিতে তার ম্যাচের সংখ্যা ২২। সাবেক তারকা এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছে রিয়াল।

“রিয়াল মাদ্রিদ পরিবার আজ শোকে আচ্ছন্ন। আমরা আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডারকে স্মরণ করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত