সাতজন আটক লিফটে, একজন করোনায় আক্রান্ত (ট্রেলার)

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:৫৭ পিএম

হঠাৎই সাতজন মানুষ আটকে পড়ে লিফটে। তাদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত। এরপর কী হবে? সেই প্রশ্ন তুলে প্রকাশ হয়েছে ট্রেলার। আর বাকি গল্প বলবে ‘করোনা’ শিরোনামের সিনেমা!

কানাডার মোস্তাফা কেশভরি পরিচালনা করেছেন ‘করোনা’। গল্পে আরও উঠে এসেছে বর্ণবাদ।

ট্রেলার বলছে, সিনেমায় ভয়ের পাশাপাশি এসেছে কিছু কিছু কমিক মুহূর্ত। আর ট্যাগলাইনে লেখা রয়েছে ‘ফিয়ার ইজ আ ভাইরাস’। মানে আপনি যদি ভয়কে জয় করতে না পারেন তবে বাইরের ভাইরাসকেও জয় করতে পারবেন না।

এক মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের শুরুতেই দেখা যায়, লিফটে কাশছেন একজন চীনা নারী। পেছনে আতঙ্কের চিৎকার, ‘আমরা কি সবাই এখানে মরে যাব?’ বন্দুক বের করলেন একজন জার্মান নাৎসি। ভয়ে চিৎকার করে উঠলেন চীনা নারী!

চীনে তাণ্ডব চালানো করোনাভাইরাসের বর্তমান কেন্দ্রস্থল ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্র। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। শুধু ভাইরাস ও তার কারণে মৃত্যুই নয়, আরও নানা প্রশ্ন তৈরি করেছে বর্তমান পরিস্থিতি। তার কিছু কিছু উঠে এসেছে এই সিনেমায়।

পরিচালক সিনেমাটির মুক্তির দিনক্ষণ জানাননি। তবে বলেছেন চলতি বছরেই দর্শক দেখতে পাবে ‘করোনা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত