করোনা পরীক্ষাগার হচ্ছে এজবাস্টন স্টেডিয়াম

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৩:৩৬ পিএম

করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত এজবাস্টন ক্রিকেট স্টেডিয়াম। এ জন্য প্রস্তুতিও শেষ করে এনেছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এসএইচএস)।

স্টেডিয়ামটির গ্রাউন্ড বিশেষ করে গাড়ি পার্কের জায়গায় বসতে যাচ্ছে করোনাভাইরাস জনিত কভিড-১৯ এর পরীক্ষা সেন্টার। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, যাদের পরীক্ষা করা প্রয়োজন পড়বে তারা এজবাস্টন রোডস্থ প্রবেশমুখ দিয়ে গাড়ি নিয়ে ঢুকবে। গাড়িতে বসে থাকা অবস্থায় হবে তাদের পরীক্ষা। পরে পারশোর রোডস্থ এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাবে।

চলতি গ্রীষ্মের শেষ দিকে ভিটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি আয়োজনেরও চিন্তা আছে ভেন্যুটির মালিকানা কাউন্টি দল ওয়ারউইকশায়ার ক্রিকেট ক্লাবের। এনএইচএস স্টাফদের জন্য ফ্রি-এনট্রিতে খেলা দেখার ব্যবস্থাও করবে ক্লাবটি।

কোরানাভাইরাসের কারণে ইংল্যান্ডে ফুটবল ও ক্রিকেটসহ বন্ধ সব ধরনের খেলাধুলা। দেশটিকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার সাতশো। মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত