৩ সাংবাদিককে মারধর

ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০১:৩২ এএম

ত্রাণ বিতরণে অনিয়মের খবর প্রচার করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাঙ্গপাঙ্গ নিয়ে তিন সাংবাদিককে পেটানোর অভিযোগে মামলা হয়েছে নবীগঞ্জ থানায়। গত বৃহস্পতিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলাটি করেন আহত সাংবাদিক এম মুজিবুর রহমান।

ওই রাতেই মিনহাজপুর গ্রামের খালেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল আসামি চেয়ারম্যান মুহিবুর রহমানকে গ্রেপ্তারে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার এড়াতে এর আগেই গা ঢাকা দেন তিনি।

গত বুধবার সরকারি ত্রাণ বিতরণ করেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। মাথাপিছু ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তিনি ৫ কেজি করে দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ফেইসবুকে ‘আসুন, অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এর জেরে বুধবার বিকেলে ২০-২৫ সশস্ত্র ব্যক্তি আউশকান্দি বাজারে সাংবাদিক শাহ সুলতান আহমেদের ওপর হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত