পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:০৩ এএম

ইমরান হুসাইন

সহকারী প্রধান শিক্ষক

ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা

প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন-৫১ : বাংলাদেশের জাতীয় ইতিহাসে গৌরবময় ঘটনা কী?

উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

প্রশ্ন-৫২ : পাকিস্তানি হানাদার বাহিনীর মূল লক্ষ্য কী ছিল?

উত্তর : চূড়ান্ত নিষ্ঠুরতার মাধ্যমে বাঙালিদের দমন করা।

প্রশ্ন-৫৩ : মুক্তিযোদ্ধা কারা?

উত্তর : যারা দেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করতে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন।

প্রশ্ন-৫৪ : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর : গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার।

প্রশ্ন-৫৫ : ১ নম্বর সেক্টরের অধীনে কোন অঞ্চলগুলো অন্তর্ভুক্ত ছিল।

উত্তর : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।

প্রশ্ন-৫৬ : মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তর : ২ নম্বর সেক্টরের অধীনে।

প্রশ্ন-৫৭ : তুমি কোন জেলায় বসবাস করো? সেটি মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তর : আমি সাতক্ষীরা জেলায় বসবাস করি। এটি ৮ নম্বর সেক্টরের অধীনে ছিল। (প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ জেলার নাম ও সেক্টর নম্বর লিখবে।)

প্রশ্ন-৫৮ : কোন সেক্টরের কোনো নির্দিষ্ট সীমানা ছিল না?

উত্তর : ১০ নম্বর সেক্টরের।

প্রশ্ন-৫৯ : ১০ নম্বর সেক্টরের অধীনে কোন অঞ্চল ছিল?

উত্তর : অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা।

প্রশ্ন-৬০ : ১১ নম্বর সেক্টরটি কোথায় ছিল?

উত্তর : কিশোরগঞ্জ ছাড়া সমগ্র ময়মনসিংহ অঞ্চল।

প্রশ্ন-৬১ : সেক্টর ১০-এর প্রধান কাজ কী ছিল?

উত্তর : মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নৌপথে বিভিন্ন সেক্টরে পৌঁছে দেওয়া এবং নৌ ও সমুদ্রপথে শত্রুর মোকাবিলা করা।

প্রশ্ন-৬২ : ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারা কোন ধরনের যুদ্ধে অংশ নিতেন?

উত্তর : গেরিলা ও সম্মুখযুদ্ধে।

প্রশ্ন-৬৩ : মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কত ধরনের রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়?

উত্তর : চার ধরনের।

প্রশ্ন-৬৪ : মুক্তিবাহিনীকে কেন নিয়মিত ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল?

উত্তর : মুক্তিযুদ্ধ সঠিক পথে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করার জন্য।

প্রশ্ন-৬৫ : বাংলাদেশকে কেন ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর : যুদ্ধ সঠিকভাবে পরিচালনার সুবিধার জন্য।

প্রশ্ন-৬৬ : কোন দেশ বাংলাদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ দিত?

উত্তর : ভারত।

প্রশ্ন-৬৭ : নারীরা মুক্তিযোদ্ধাদের কীভাবে সাহায্য করত?

উত্তর : খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে।

প্রশ্ন-৬৮ : গেরিলা বাহিনীর জন্য কোন গ্রুপ অস্ত্র বহন করত?

উত্তর : অ্যাকশন গ্রুপ।

প্রশ্ন-৬৯ : অ্যাকশন গ্রুপের কাজ কী ছিল?

উত্তর : অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিত।

প্রশ্ন-৭০. গেরিলা বাহিনী কোন যুদ্ধে অংশ নিত?

উত্তর : সম্মুখযুদ্ধে অংশ নিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত