করোনাভাইরাস প্রতিরোধে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইপিলিয়ন ফাউন্ডেশন। পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে গতকাল ক্রীড়া সাংবাদিকদের মধ্যে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ করেছে গ্রুপ। এই উদ্যোগে ইপিলিয়ন ফাউন্ডেশনের পাশে ছিল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। গতকাল তারা প্রতিটি মিডিয়া হাউসে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি ক্রীড়া সাংবাদিকদের হাতে তুলে দেন। বিএসপিএ’র অনারারি সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি ক্রীড়াঙ্গনে প্রতক্ষভাবে কাজ করেছি ছয় বছর। এ সময় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আমি কখনো ভুলতে পারি না। আমার প্রতিষ্ঠানে প্রায় কুড়ি হাজার মানুষ কাজ করেন। এছাড়া আমার পরিবার, আত্মীয়স্বজন আছেন, তাদের জন্য যেভাবে ভাবি, সেভাবে আমার সাংবাদিক ভাই-বোনদের কথাও ভাবি।’ বিজ্ঞপ্তি
×
