সৈয়দপুরে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:২৬ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্দি শ্রমজীবী নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। তারই ধারাবাহিকতায় গতকাল নীলফামারীর সৈয়দপুরের বাবুপাড়ায় দুই শতাধিক মানুষের মাঝে স্যানিটাইজারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গত সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরের আট জেলার প্রায় ৫ হাজার মানুষের মাঝে স্যানিটাইজার, চাল, ডাল, আলু, লবণ, তেল, সাবান, আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নীলফামারী জেলার সৈয়দপুরের কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক সুব্রত কুমার রুদ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভাগীয় সেলস ম্যানেজার জিল্লুর রহমান, এএসএম সিমেন্ট সেক্টর সামিউল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মনিরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত