করোনা প্রতিরোধে ইমামদের করণীয় নিয়ে আলোচনা

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:৩৯ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩৮টি মসজিদের ইমামদের নিয়ে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘করোনা প্রতিরোধে ইমামদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল, স্যানিটাইজার, মাস্ক ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। করোনাভাইরাসের ছোবল থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ রাখতে ইমামের করণীয় বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন মেয়র জুয়েল আহমেদ।

গতকাল শনিবার দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ে আলোচনা সভায় পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনাম উদ্দিন, গোপালনগর জামে মসজিদের খতিব মাও. নুরুল ইসলাম হায়দারী, কেরামত আলী জামে মসজিদের খতিব মাও. দেলোয়ার হোসেন, কমলগঞ্জ সরকারি কলেজ জামে মসজিদের খতিব মুফতি আ. করিম, কমলগঞ্জ থানা মসজিদের খতিব মাও. আলাউদ্দিন, নছরতপুর জামে মসজিদের খতিব মাও. বাহার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত