করোনার প্রভাব মোকাবিলা

আজ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০২:৫৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত