পাঁচ হাজার পরিবারকে খাবার ও নগদ অর্থ সহায়তা নাছিরের

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৩:২৩ এএম

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ হাজার পরিবারকে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি ব্যক্তিগত ফান্ড থেকে নগরের ৪১ ওয়ার্ডের হতদরিদ্রদের মধ্যে খাবার ও নগদ অর্থ সহায়তা করেন।

আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, করোনা সংকটের এই দুঃসময়ে নগরের ৪১টি ওয়ার্ড জুড়ে হতদরিদ্র পরিবারের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। আমার সামর্থ্য থাকলে প্রয়োজনে তাদের যতদিন প্রয়োজন হয় ততদিন সহযোগিতা করা হবে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, করোনা সংকটের এই দুর্দিনে হতদরিদ্রদের সহযোগিতায় ইতিমধ্যে দুই দফায় সরকারি বরাদ্দ এসেছে চসিকে। বরাদ্দ পাওয়া ৪০ টন চাল ও নগদ ২ লাখ টাকা স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মেয়র মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া শুকনো খাবারও দেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেক ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ ও মশক নিধনে লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে বলেও জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত