সিলভেস্টার স্ট্যালোন থেকে ব্রুস লি— অনেক অ্যাকশন হিরোর ছায়া পাওয়া যায় টাইগার শ্রফের মাঝে। এবার ‘ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভসের সঙ্গেও তুলনা করা হচ্ছে। এর কারণও আছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন ‘বাগি’ অভিনেতা। সেখানে ‘ম্যাট্রিক্স’ সিনেমার একটি বিখ্যাত অ্যাকশন দৃশ্য নকল করেন তিনি।
ক্যাপশনে টাইগার জানান, ‘ম্যাট্রিক্স’ সিরিজের তিনটি সিনেমা পরপর দেখার পর এই দৃশ্যটি ভিডিও করে ট্রিবিউট জানালেন।
সোশ্যাল মিডিয়া পোস্টটি টাইগারের ভক্তরা খুবই পছন্দ করেছেন। এমনকি নায়কের প্রেমিকা দিশা পাটানি উচ্ছ্বাস লুকাতে পারেননি।
টাইগারকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি’ সিরিজের তৃতীয় কিস্তিতে। নায়িকা ছিলেন শ্রদ্ধা কাপুর। আইটেম গানের ছিলেন দিশা।
এ দিকে ২০২১ সালের ২১ মে মুক্তি পাবে ৫৫ বছর বয়সী কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ফোর’ ও ‘জন উইক: চ্যাপটার ফোর’।
‘ম্যাট্রিক্স’ সিক্যুয়েলে আরও অভিনয় করছেন ইয়াহিয়া আবদুল মতিন টু, ক্যারা-আনা মস, নেইল পাট্রিক হ্যারিস ও জাডা পিঙ্কেট স্মিথ। তবে ‘জন উইক’ সহশিল্পীদের নাম এখনো জানা যায়নি।
মাস কয়েক আগে ইন্টারনেটে খবরটি ছড়ানোর পরপরই রিভস ভক্তরা ভাইরাল করে দেন। তাদের কেউ কেউ ২০২১ সালের ২১ মে’কে ‘কিয়ানু রিভস ডে’ ডাকার প্রস্তাবও করেছেন।
