কোয়ারেন্টাইন না মানলে ধরিয়ে দেবে গুগল

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১১:৩৭ পিএম

সামাজিক দূরত্ব বজায় না রেখে যারা বাইরে ঘোরাফেরা করছেন, তাদের আটকাতে প্রশাসনকে সাহায্য করার কথা জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। মোবাইল ফোন ব্যবহারকারীর লোকেশন ডেটা থেকে তথ্য নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি নেট জানিয়েছে, আমেরিকাসহ শতাধিক দেশে এ কাজ শুরু করেছে গুগল। মানুষের গতিবিধির তথ্য তারা ম্যাপ আকারে স্থানীয় প্রশাসনের কাছে পাঠাচ্ছে।

গুগল জানিয়েছে, বিশ্বের অন্য দেশের সরকার তাদের সাহায্য চাইলে ‘আলোচনা সাপেক্ষে’ তারা সহায়তা করতে রাজি। মানুষের চলাচলের তথ্য নিতে গুগল নির্দিষ্ট কিছু ডেটা সংগ্রহ করছে। তার মধ্যে রেস্টুরেন্ট, বাজার, খেলার মাঠের মতো লোকেশন রাখা হয়েছে। ব্যবহারকারীর লোকেশন হিস্ট্রি অন না থাকলে গুগল তথ্য সংগ্রহ করছে না। প্রতিষ্ঠানটির দাবি, এটি করতে গিয়ে লোকেশন ডেটা বাদে অন্য কোনো ব্যক্তিগত তথ্যে হাত দেওয়া হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত