করোনাভাইরাস পরিস্থিতি

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:১১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। গতকাল সোমবার রাতে এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। যার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সংযুক্ত থাকবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত