রোজায় অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:২২ এএম

রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ এপ্রিল রোজা শুরু হতে পারে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বিভিন্ন আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

গতকালের মন্ত্রিসভা বৈঠকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনের খসড়া ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট অব কেমিক্যাল মেজারমেন্টস আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত