বেতন কাটায় গাইডলাইন দেবে ফিফা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৩৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বেতন কমানোর প্রস্তাব ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক প্রিমিয়ার লিগের ফুটবলারদের আরও বেশি কিছু করার আর্জি জানান। এরপরই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ প্রস্তাব দেয়, সব ক্লাবের ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কাটার। ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন এই

প্রস্তাবের সমালোচনা করেছে। এমন পরিস্থিতিতে ফিফা বেতন কমানোর ব্যাপারে ক্লাবগুলোকে সুনির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের আহ্বান জানিয়েছে। সেই গাইডলাইন কেমন হওয়া উচিত সে সম্পের্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে ফিফা। ফিফা বলছে, ‘বেতন কমানোটা যেন যৌক্তিক হয়। আর ফুটবলারদের বেতন কাটার পর যা প্রাপ্য হবে তাতে যেন চুক্তির শর্ত প্রতিফলিত হয়।’ বর্তমান ও সাবেক ফুটবলাররাও প্রিমিয়ার লিগ কর্র্তৃপক্ষের প্রস্তাবের সমালোচনা করেন। গ্যারি লিনেকার বলেছেন, ‘যারা ধনী তাদের থেকে সাহায্য না চেয়ে কেন ফুটবলারদের বেছে নেওয়া হচ্ছে?’ ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েন রুনিও, ‘প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ যে প্রস্তাব দিয়েছে তাতে ফুটবলারদের ওপর চাপ বাড়ছে। এবার যদি ফুটবলাররা বলে, ৩০ শতাংশ বেতন কমানো তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে অনেকে বলবেন ধনী ফুটবলাররা বেতন কমাতে রাজি নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত