র‌্যাবকে মাস্ক ও খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৫৬ এএম

মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাদ যায়নি বাংলাদেশও। তাই করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরই মধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অবস্থায় মানবসেবার ব্রত নিয়ে বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ এ শিল্পগোষ্ঠী।

এর অংশ হিসেবে গতকাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। আর শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া গত রবিবার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত