বাজারে যেতে সতর্কতা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৪:৩৩ এএম

লকডাউনে ঘরে বন্দি থাকতে হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে বা দোকানে যেতেই হচ্ছে। নিজে সচেতন থাকলেও কিনে আনা জিনিসগুলোতে ভাইরাস আছে এমন উদ্বেগ হতে পারে। এমন হলে মেনে চলতে পারেন কিছু পরামর্শ

জীবাণুমুক্ত তরল : টিন বা কাচের পাত্রে রাখা খাবার কিনে আনার পর ব্যবহার করতে চাইলে জীবাণুমুক্ত তরল দিয়ে মুছে নিন।

কাঁচা শাকসবজি ধুয়ে নেওয়া  : কাঁচা শাকসবজি হলে ঠান্ডা পানি দিয়ে সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

বাইরের খাবার  : বাইরে থেকে খাবার অর্ডার করলে, প্যাকেটগুলো ঝুড়িতে ফেলে দিন। অবশ্যই খাবার গরম করে নিন।

গরম খাবার : স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে গরম খাবার খেলে স্বাস্থ্যঝুঁকি কম থাকে। যদি ফ্রিজে রাখা খাবারও পরে খেতে হয়, সে ক্ষেত্রে ভালো করে গরম করে নিতে হবে। গরম করলে খাবারের জীবাণু মরে যায়।

বাজার থেকে ছড়াতে পারে ভাইরাস : বাজার থেকে খুব সহজে ভাইরাস ছড়াতে পারে। যে পণ্য আপনি কিনছেন, এর আগে তাতে কয়েকজনের হাত পড়েছে। যে টাকা অদল-বদল করছেন, সেটিও কয়েক হাত ঘুরে আপনার হাতে এসেছে। সুযোগ থাকলে কার্ড ব্যবহার করবেন। তবাজারে যাওয়ার আগে ও বাসায় ফিরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধোবেন। এটিএম বুথ থেকে টাকা তুললে সেখানেও আপনার আগে অনেকের হাত পড়েছে। চেষ্টা করুন হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত