দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:১৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

মঙ্গলবার ২টার পরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ আর একজন নারী। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন দুজন। ঢাকার বাইরে মারা গেছেন তিনজন।

আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ১৩ জন নারী। আক্রান্তদের ২০ জন ঢাকার। আর ১৫ জন নারায়ণগঞ্জের। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম আর ঢাকার কেরানীগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, নতুন করে কেউ করোনামুক্ত হননি। ফলে সুস্থ হওয়ার সংখ্যা ৩৩ জনই রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত