কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৫:৫৭ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে উদ্ভূত পরিস্থিতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি নিজেই এ তথ্য জানান।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদ্‌রোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভপালমোনারি ডিজিজ) ভুগছিলেন। এছাড়া সম্প্রতি কাদেরের বাইপাস সার্জারি হয়।

করোনাভাইরাস মোকাবিলায় নোয়াখালীর কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের সঙ্গে অবশ্য মন্ত্রী থাকতে পারত। কিন্তু তাকে আমি বাসা থেকে বের হতে মানা করেছি। কোথাও না যেতে বলেছি ওবায়দুল কাদেরকে।

গত বছরের মে মাসে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আড়াই মাস পর দেশে ফেরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত