পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১০:৪৩ পিএম

সহকারী প্রধান শিক্ষক

ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা

প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ

প্রশ্ন-৮২ : মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?

উত্তর : লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।

প্রশ্ন-৮৩ : যৌথবাহিনী কাদের নিয়ে গঠন করা হয়?

উত্তর : মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথবাহিনী।

প্রশ্ন-৮৪ : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন?

উত্তর : যৌথবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি।

প্রশ্ন-৮৫ : আমাদের বিজয় দিবস কবে?

উত্তর : ১৬ ডিসেম্বর।

প্রশ্ন-৮৬ : বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে কত তারিখে মুক্তি লাভ করেন?

উত্তর : ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

প্রশ্ন-৮৭ : মুক্তিযুদ্ধে কতজন শহীদকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়?

উত্তর : ৭ জন।

প্রশ্ন-৮৮ : কখন পাকিস্তান ভারত আক্রমণ করে?

উত্তর : ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।

প্রশ্ন-৮৯ : পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করে?

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

প্রশ্ন-৯০ : বধ্যভূমি কীসের প্রতীক?

উত্তর : গণহত্যার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত