করোনায় আক্রান্ত কামসূত্র সিনেমার ‘মায়া’

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৬:৪৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ‘কামসূত্র’ সিনেমার নায়িকা ইন্দিরা ভার্মা। ইনস্টাগ্রামে পোস্টে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

১৯৯৬ সালে মীরা নায়ার পরিচালিত ‘কামসূত্র: অ্যা টেল অব লাভ’ দারুণভাবে প্রশংসিত হয়। সেখানে মায়া চরিত্রে অভিনয় করেন ইন্দিরা। তার প্রেমেই পাগল হয়ে উঠেছিলেন রাজপুত্র রাজ সিংহ। প্রেম, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হিংসা এরপর প্রতিশোধের মাধ্যমে এই সিনেমার গল্প এগিয়ে যায়।

আনন্দবাজার পত্রিকা জানায়, এই মুহূর্তে এইচবিও’র শো ‘গেম অব থ্রোনস’-এর সিজন ৪-এও অভিনয় করছেন তিনি। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের জেরে আপাতত বন্ধ রয়েছে সিরিজটির শুটিং।

এ ছাড়া এই মুহূর্তে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কভিড-১৯ পজেটিভ হয়েছেন তিনিও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এই রোগের জন্য আপাতত আমি বিছানায়, ব্যাপারটা মোটেই ভালো নয়। সুস্থ থাকুন এবং অন্যান্য মানুষকেও সুস্থ রাখুন।’

নর্থ লন্ডনে স্বামী কলিন টায়ারনির সঙ্গে থাকেন ইন্দিরা। তাদের ইভারলিন নামে এক কন্যা সন্তান রয়েছে।  তার বাবা-মা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৫ সালে লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে স্নাতক হন তিনি।

কামসূত্র ছিল ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম সিনেমা। পরে  ২০০৪ সালে ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, ড্রামা সিরিজ রোম ছাড়াও প্রচুর হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত