বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সবাইকে নিরাপদে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন।
২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ওঠেন। সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আছেন বলে জানায় বিএনপি।
বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেই ১৪ দিন বুধবার শেষ হয়।
বিএনপি সূত্র জানায়, নেতাকর্মীসহ দেশবাসীকে বাসায় নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। করোনার প্রাদুর্ভাব শেষ হওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি।
