‘টাস্কফোর্স’ চায় এমসিসিআই

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০২:৪২ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি বিভিন কার্যক্রম গ্রহণ করেছে। এগুলো দ্রুত বাস্তবায়নে শক্তিশালী ‘টাস্কফোর্স’ গঠনের দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এ সময় ব্যাংকে নগদ অর্থ সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশও করেন তারা।

গতকাল এক বার্তায় এসব সুপারিশের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ব্যবসায়ীরা। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উনড়বয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করেন দেশের ব্যবসায়ী নেতারা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৈঠকে বলা হয়, করোনার ধাক্কা কাটিয়ে উঠলে বাংলাদেশ যথাসময়েই অর্থনীতি ও ব্যবসার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে। তারা বলেন, অর্থনৈতিক কার্যμম সচল রাখতে সরকার ইতিমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি বিভিনড়ব কার্যμম গ্রহণ করেছে। এগুলো দ্রুততার সঙ্গে ও যথাযথভাবে সম্পনড়ব করার জন্য একটি শক্তিশালী ‘টাস্কফোর্স’ গঠনের ব্যাপারে ব্যবসায়ীরা জোর দেন। একই সঙ্গে ব্যবসায়ীরা ব্যাংকে নগদ অর্থের সরবরাহ বাড়ানোর জন্যও জোরোলোভাবে সুপারিশ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী, এমসিসিআইয়ের সহসভাপতি আনিস এ খান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিইউআইএলডি) প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আসিফ ইব্রাহীম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত