৪১ গার্মেন্টসে তৈরি হচ্ছে পিপিই, মাস্ক

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০২:৪৪ এএম

করোনাভাইরাস সংμমণের ঝুঁকির মধ্যেই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্যভুক্ত ৪১টি গার্মেন্টস খোলা রয়েছে। কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য জরুরি পণ্য শিপমেন্ট এবং মাস্ক ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) প্রয়োজনীয় সামগ্রী তৈরির কাজে এসব কারখানা খোলা রয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়ে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, সাভারের আশুলিয়া এলাকায় ছয়টি, চট্টগ্রামে ১০টি, গাজীপুরে ২১টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৪টি গার্মেন্টস খোলা রয়েছে। তবে নারায়ণগঞ্জে কোনো পোশাক কারখানা খোলা নেই। গার্মেন্টস খোলা রাখলে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ভাইরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যেন চার ফুট দূরে বসে কাজ করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। আর যাদের সর্দি-কাশি আছে তারা যেন কাজে যোগ না দেয়। তারা যেন বিশ্রামে থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত