জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীতে মহাখালীর সাততলা বস্তিতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফাউন্ডেশনের সদস্যরা এই স্প্রে করেন। পর্যায়ক্রমে রাজধানীর আরও দশটা বস্তিতে জীবাণুনাশক স্প্রে করা হবে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা থেকে বাংলাদেশের মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেজন্য ফাউন্ডেশন সারা দেশে বিভিনড়ব কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল মহাখালীর সাততলা বস্তি এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
×
