দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য বরাদ্দ ত্রাণ আত্মসাৎকারীদের ভ্রাম্যমাণ আদালতে শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পরও করোনা সংকটকালে লকডাউন পরিস্থিতিতে দেশের হঠাৎ কর্মহীন নিরুপায় অসহায় মানুষের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে অনিয়ম হচ্ছে। তারা একইসঙ্গে লকডাউন পরিস্থিতি বিবেচনা করে সরকার ঘোষিত ৭৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি সম্প্রসারিত করে আরও ৭৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান
×
