লেবার পার্টির ছায়ামন্ত্রী হলেন টিউলিপ

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৩:৩৮ এএম

ব্রিটেনের লেবার পার্টির ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। গতকাল শুক্রবার ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি লেবার পার্টির প্রাকপ্রাথমিক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার অতিরিক্ত শিশুবিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পেলেন। এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন অ্যান্ড আর্লি ইয়ার্স ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ। আর এডুকেশন সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। টিউলিপ সিদ্দিক বলেন, আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসেবে বছরের শুরু থেকে ছায়ামন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত।

শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সঙ্গে আমি কাজ করার আশা করি। টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত