গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান টিআইবির

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৩:৪৪ এএম

করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে তথ্য প্রকাশ ও প্রচারে কর্মরত গণমাধ্যমকর্মীদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা, পেশাগত সুরক্ষা ও নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপৎকালীন প্রণোদনা নিশ্চিত করতে মালিকপক্ষ ও সরকারের কাছে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বা পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। ড. ইফতেখারুজ্জামান বলেন, করোনার এ মহাদুর্যোগ মোকাবিলায় সাফল্যের অন্যতম পূর্বশর্ত অবাধ তথ্য সংগ্রহ, প্রকাশ ও প্রচার এটি সর্বজনবিদিত।

তাছাড়া ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পৃথিবীর কোনো দেশেরই এ সংকট কার্যকরভাবে মোকাবিলায় পর্যাপ্ত সামর্থ্য ও প্রস্তুতি ছিল না; তাই এ ক্ষেত্রে ঘাটতি ও দুর্বলতা থাকাই স্বাভাবিক। এ কারণেই তথ্য গোপন নয়, তথ্য প্রচারে প্রতিবন্ধকতা নয়, বরং স্বাভাবিক সময়ের তুলনায় আরও বেশি অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা ও বিশেষ করে নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপৎকালীন প্রণোদনা নিশ্চিত করার জন্য মালিকপক্ষ ও সরকারের কাছে আহ্বান জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত