সারা দেশে সরকারি ত্রাণের চাল আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দুস্থ অসহায় মানুষের জন্য সরকারি যে ত্রাণ তা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বণ্টন না করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কমর্রত চিকিৎসকসহ অন্যদের ব্যক্তিগত সরুক্ষা সরঞ্জাম (পিপিই) পদ্রান অনষ্ঠুানে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, এরই মধ্যে দেশজুেড় ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তসহ দরিদ দমানষু সবর্গ্রাসী ক্ষধুার মধ্যে নিপতিত হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বলছে। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে তার শত শত বস্তা পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায়। যেকোনো ধরনের জাতীয় দুের্যাগ এলেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়ে যায় পোয়াবারো। তিনি বলেন, আজকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে নেতাকর্মীরা এ দুের্যাগের মধ্যেও ত্রাণ নিয়ে যতটা সম্ভব কাজ করছে। আমরা শত নির্যাতনের মধ্যেও মানুেষর পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়েছি। শুধু বিএনপি নয়, বিএনপির অঙ্গ সংগঠনগুলোও নিজ নিজ সামর্থ্য অনযুায়ী মানুেষর পাশে দাঁড়াচ্ছে
