৯ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হলো বিটলস-এর ‘হেই জুড’ পাণ্ডুলিপি

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১০:৪৭ পিএম

গত শুক্রবার পল ম্যাককার্টনির হাতে লেখা দ্য বিটলস-এর জনপ্রিয় গান ‘হেই জুড’-এর পাণ্ডুলিপি নিলাম হলো ৯১০, ০০০ ডলারে। অকশন হাউস জুলিয়ান অকশন থেকে জানানো হয়েছে, প্রায় নয় গুণ বেশি দামে বিক্রি হলো হাতে লেখা এই গান।

বিটলসের লোগো সহ একটি ভিনটেজ বাস ড্রামহেড যা ১৯৬৪ সালে এই ইংলিশ ব্যান্ডের প্রথম উত্তর আমেরিকান সফরের সময় ব্যবহৃত হয়েছিল আরেকটি শীর্ষ আইটেম, সেটিও বিক্রি হয়েছে ২০০,০০০ ডলারে। প্রসঙ্গত, ব্যান্ডের ব্রেকআপের ৫০ তম বার্ষিকী উপলক্ষে জুলিয়ানের নিলাম অনলাইনে বিটলসের ২৫০ টিরও বেশি জিনিস নিলামের জন্য দিয়েছে।

জন লেনন এবং স্ত্রী ইয়োকো ওনোর আঁকা চিত্রটি যা ব্যাগিজম নামে পরিচিত, তা বিক্রি হল ৯৩, ৭৫০ ডলারে বিক্রি হয়। ব্যাগিজম-একটি শব্দ যা তারা স্টেরিওটাইপিংকে ব্যঙ্গ করার জন্য তৈরি করেছিলেন। লন্ডনের অ্যাবে রোড রেকর্ডিং স্টুডিওতে ফ্যাব ফোরের ড্রামার রিঙ্গো স্টারের ব্যবহৃত অ্যাশট্রে নিলাম হলো ৩২,৫০০ ডলারে।

ছোট লিভারপুল ভেন্যুর কাঠের স্টেজ, খ্যাতির শীর্ষে ওঠার আগে যেখানে পারফর্ম করত, তা বিক্রি হলো ২৫,৬০০ ডলারে। বিক্রির আগে জুলিয়ান নিলামের সংগীত বিশেষজ্ঞ জেসন ওয়াটকিন্স দ্য বিটলসের জনপ্রিয় গান ‘হেই জুড’-কে, পল ম্যাককার্টনির তাৎক্ষণিকভাবে লিখিত নোট খুব বিরল এবং মূল্যবান বলে বর্ণনা করেছেন।

নিউইয়র্কের টাইমস স্কয়ারের হার্ড রক ক্যাফেতে এই বিক্রয়টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনাভাইরাসের কারণে অনলাইনেই নিলাম হলো শেষমেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত